IPL 2025: আজ মুম্বই বোলারদের সামলানোই বড় চ্যালেঞ্জ গিল-বাটলারদের

0
22
Advertisement


মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা এবার দুর্দান্ত ফর্মে রয়েছেন। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট (জেসিবি) ত্রয়ী এক কথায় বলতে গেলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আজ দেখার জেসিবি-কে কী ভাবে সামলায় জিটির ব্যাটাররা। তবে গুজরাতের জন্য সুখবর যে, কাগিসো রাবাদা দলে যোগ দিয়েছেন।

আইপিএলের শুরুটা এবার মোটেও ভাল হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের। সে সময় রোহিত শর্মার ফর্ম নিয়েও নানা কথা উঠছিল। তবে ফর্ম ফিরে পেয়েছেন রোহিত। আসলে জশপ্রীত বুমরাহ চোট সারিয়ে মুম্বই শিবিরে ফেরার পর থেকেই দুরন্ত ছন্দে দৌড়াচ্ছে এমআই। টানা ছয় ম্যাচ জিতেছে তারা।

পাশাপাশি এবারের আইপিএলের শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়ে চলেছে গুজরাত। শুভমন গিল, সাই সুদর্শন ও জস বাটলার ত্রয়ী প্রতি ম্যাচেই বিপক্ষের বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠছেন। এখন দেখার আজকের দ্বৈরথ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে কোন দল।

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকস, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, করবিন বোশ

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়েটজি/কাগিসো রাবাদা, রশিদ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।





Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 5 =