rain forecast – Weather Update Rain: জাঁকিয়ে শীতের মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস ৪ জেলায়, কবে? আবহাওয়ার আপডেট – light rain likely in few districts of west bengal weather update kolkata temperature today fog sud

Date:

- Advertisement -


আরও নামল পারদ। কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। নতুন বছরের শুরু থেকেই কলকাতায় বজায় জাঁকিয়ে শীতের আমেজ। হাওয়া অফিস জানিয়েছে, এখনই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তবে এই হাড়হিম ঠান্ডা কতদিন স্থায়ী থাকবে, তা নিয়ে সংশয় রয়েছে। অন্য দিকে, ফের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। 

কতদিন থাকবে কনকনে ঠান্ডা?

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, এই ৩ দিনে জাঁকিয়ে শীতের আমেজ বহাল থাকতে পারে। তারপরে ২ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে। আগামী ৩ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। তারপরে ২ দিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি করে বাড়তে পারে। 

আরও পড়ুন

কোন কোন জেলায় কবে বৃষ্টি?

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৭ জানুয়ারি উত্তরবঙ্গের ৪ জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।

কোন জেলায় কত তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, আলিপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি, দমদমে ১২.৪ ডিগ্রি, উলুবেড়িয়ায় ১১ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১২.৫ ডিগ্রি, দিঘায় ১২.৪ ডিগ্রি, বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি, শ্রীনিকেতনে ৮.৫ ডিগ্রি,  ক্যানিংয়ে ১৩.২ ডিগ্রি, বর্ধমানে ৯.৬ ডিগ্রি, পানাগড়ে ৯.৭ ডিগ্রি, ঝাড়গ্রামে ৯ ডিগ্রি,কল্যাণীতে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। 

অন্য দিকে, উত্তরবঙ্গের দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ৫.৬ ডিগ্রিতে। কালিম্পঙে তাপমাত্রা ৯ ডিগ্রি।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ৮ জানুয়ারি  পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির কাছে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৫৮ শতাংশ।



Source link

- Advertisement -

Top Selling Gadgets

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − fifteen =

Share post:

Subscribe

Popular

More like this
Related

Top Selling Gadgets