thunderstorm – Rain Forecast Weather: ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে – thunderstorm with lightning and gusty wind in the districts of west bengal weather update rain forecast in kolkata sud

0
28
Advertisement


ভ্যাপসা গরমে স্বস্তি দিতে পারে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে গরম থেকে খানিকটা রেহাই মিলতে পারে। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা নেই। 

ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি

হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। 

আজ থেকে ২২ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি। 

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। 

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ এবং ন্যূনতম ৪৭ শতাংশ।



Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =